ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নুর কামালকে আটক করেছে বিজিবি।
আটক অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান করায় উক্ত আসামীর স্ত্রীকেও আটক করা হয়।
১২ জুন শুক্রবার আনুমানিক ১১ টার সময় নাইট্যংপাড়ায় নিজ বাড়ি থেকে স্বামীও স্ত্রী আটক করে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, বিজিবি’র আভিযানিক দল নাইট্যংপাড়া এলাকায় অবস্থিত মোঃ নুর কামালের নিজ বাড়িতে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। অভিযান চলাকালে উক্ত আসামীর স্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সরাসরি বাধা প্রদান করায় তাকেও আটক করা হয়।
উল্লেখ্য, আটককৃত আসামী মোঃ নুর কামালের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৫২, তারিখ-১৫ ডিসেম্বর ২০১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত কর্তৃক তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)