• সমগ্র বাংলা

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : "সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ" এবং "সুশিক্ষায় মেধাবী শিক্ষক"এই মূলমন্ত্রকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’। আজ (১২ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে এই বিশেষ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার বাইরে এসে সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তা করতে হবে। আজকের এই স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী প্রমাণ করে যে আমাদের তরুণ প্রজন্মের মাঝে অদম্য মেধা রয়েছে। শিক্ষকদেরও যুগের সাথে তাল মিলিয়ে সুশিক্ষায় ব্রতী হতে হবে, যাতে তারা আগামী দিনের এই বিজ্ঞানমনস্ক নেতৃত্ব গড়ে তুলতে পারেন।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নড়াইল জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক তাঁর বক্তব্যে বলেন, "নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণদের এই বিজ্ঞানমুখী ভাবনাকে আমাদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে আরও বেশি উৎসাহিত করতে হবে।" জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন বিজ্ঞান শিক্ষার প্রসার ও শিক্ষকদের মেধার সঠিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, আব্দুল হাই মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফল। বক্তারা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে গ্রামীণ পর্যায়ে নিয়মিত বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মেলার আয়োজনের তাগিদ দেন।

বর্ণাঢ্য এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প এবং নতুন নতুন স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo