• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ফিলিস্তিনি শিশুদের হত্যার ঘটনায় জবাবদিহিতার দাবি ইউনিসেফের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের বিরুদ্ধে হত্যার ঘটনায় জবাবদিহিতার দাবি জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

‎বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

‎ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এডওয়ার্ড বিজবেডার এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলাগুলোতে শিশুদের প্রাণহানি গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। পশ্চিম তীরের হেবরন এলাকার কাছে সাম্প্রতিক এক গুলিবর্ষণের ঘটনায় সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আট শিশুর মৃত্যু হয়েছে।

‎বিবৃতিতে তিনি আরও বলেন, শিশুদের প্রাণহানি কখনোই স্বাভাবিক ঘটনা হয়ে উঠতে পারে না। সহিংসতায় শিশুদের মৃত্যু বিশ্বব্যাপী ক্ষোভের কারণ হওয়া উচিত এবং সব পর্যায়ে এর নিন্দা জানানো প্রয়োজন। এছাড়া পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে শিশু ও তাদের পরিবারের সদস্যদের হত্যা ও আহত করা, জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং স্কুল, বাড়িঘর, পানি ও স্বাস্থ্যসেবা অবকাঠামোর ওপর হামলা শিশুদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ।

‎এডওয়ার্ড বিজবেডার ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশু নিহত বা স্থায়ীভাবে আহত হওয়ার প্রতিটি ঘটনার স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

‎এদিকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় জড়িত ইসরায়েলি সেনা সদস্য বা বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের যথাযথ তদন্তে ইসরায়েল দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছে। এসব হামলার শিকারের মধ্যে বিপুল সংখ্যক শিশুও রয়েছে বলে সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‎মানবাধিকারকর্মীদের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব। তারা এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo