• সমগ্র বাংলা

ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার গতি বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে এক বিশাল কর্মযজ্ঞের সফল সমাপ্তি হতে চলেছে। জেলার ভাঙ্গা উপজেলার আগলী ইউনিয়নের পীরেরচর বাজার থেকে শুরু হয়ে হরিহাট বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক এবং ৩টি ব্রীজের নির্মাণকাজ এখন একদম শেষ পর্যায়ে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুর বিভাগের অধীনে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই সড়কটি দৃশ্যমান হওয়ায় ভাঙ্গা, মুকসুদপুর ও নগরকান্দা—এই ৩টি উপজেলার প্রায় ৪০টি গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হতে চলেছে।

স্থানীয়রা জানান, পূর্বে এই রাস্তাটি না থাকার কারণে তাদের প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার রাস্তা ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হতো। নতুন সড়কটি চালু হলে ৩টি উপজেলায় যাতায়াতের সময় নেমে আসবে মাত্র ১৫ থেকে ২০ মিনিটে। এতে শিক্ষার্থীরা দ্রুত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে এবং রোগীরা হাসপাতালে সল্প সময়ে গিয়ে সেবা গ্রহণ করতে পারবে ।

যোগাযোগের এই আমূল পরিবর্তনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত স্থানীয় কৃষকেরা। তারা জানান, অতীতে এই অঞ্চলে কৃষিকাজ এবং উৎপাদিত ফসল (ধান, পেঁয়াজ, গম, পাট ইত্যাদি) ঘরে তোলা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এখন সড়কটি নির্মিত হওয়ায় তারা সরাসরি খেত থেকেই ভ্যান, অটোরিকশা কিংবা ট্রাকে করে ফসল সরাসরি বাড়িতে বা বাজারে নিয়ে যেতে পারছেন। এতে পরিবহণ খরচ যেমন কমছে, তেমনি বাঁচছে শ্রম ও সময়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি ২০২৩-২০২৪ অর্থ বছরের হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে কাজ শেষ হতে কিছুটা বিলম্ব হয়। তবে  ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম যোগদানের পর কাজের গতি ফেরাতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর তাগিদ ও নিয়মিত চাপ প্রয়োগ করেন। তার তদারকির ফলেই প্রকল্পের কাজ দ্রুত সমাপ্তির দিকে এগিয়ে যায়।

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা এলজিইডি প্রকৌশলী মালিক নাজমুল হাসান জানান, "প্রকল্পটির কাজের গুণগত মান শতভাগ বজায় রাখা হয়েছে। আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় কাজের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তার সুনিপুণ তদারকিতে আগামী ২০শে জুনের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে। আমরাও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়মিত মনিটরিং করে দ্রুত কাজ সম্পন্ন করতে সর্বাত্মক সহায়তা করেছি।"

সড়ক ও ব্রীজ গুলোর কাজ সম্পূর্ণ শেষ হলে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে এক নতুন জোয়ার আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

মন্তব্য (০)





image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

  • company_logo