• সমগ্র বাংলা

বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আলোক কোরে-২ প্রকল্প। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলকোনা মিশন স্কুল প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।

কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এবং কাপুস মারাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও কারিতাসের মাঠ কর্মকর্তারা।

বক্তারা বলেন, বন উজাড়, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং পলিথিন দূষণ পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো ও জনসচেতনতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo