• সমগ্র বাংলা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক মারা গেছে । 

তিনি উখিয়ার কুতুপালং ১ নং রোহিঙ্গা ক্যাম্পের  ব্লক-সি এর বাসিন্দা মোহাম্মদ আনু মিয়ার ছেলে। ৯ জুন মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার  সকালে ঘুমধুমের রেজু আমতলী এলাকার ৪০/৪১ নম্বর সীমান্ত পিলারের পশ্চিমে 

ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরিপাড়ার বাসিন্দা শাহ আলমের বাগানে  শ্রমিক হিসেবে কাজ করছিলেন আবদুল খালেক।

এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে বাগানে থাকা অন্য শ্রমিকেরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় আবদুল খালেক পড়ে রয়েছেন। তাঁর দুই পা ক্ষতবিক্ষত। বাঁ পায়ের পাতা উড়ে গেছে। তাঁকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ২৪ মে পার্শ্ববর্তী ভালুকিয়াপাড়া এলাকায় বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হন। ২ জুন বাইশফাঁড়িপাড়া এলাকায় পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে নিহত হয়েছে এক কিশোর। এসব ঘটনাও ঘটেছে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে।

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আবদুল খালেকের মৃত্যুর বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার লোকজনকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo