• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি গুরুত্বপূর্ণ পরিচালনাকারী সংস্থা প্রধান কৌঁসুলি করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সোমবার (৮ জুন) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। নিজ দপ্তরের এক কর্মীকে যৌন নিপীড়ন করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যদেশগুলোর পরিষদ, অর্থাৎ অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের ২১ সদস্যের ব্যুরো বিষয়টিকে এএসপির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আইসিসির সব সদস্যদেশের প্রতিনিধিরা আছেন।

এএসপির ব্যুরো এক বিবৃতিতে বলেছে, ‘সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সদস্যরাষ্ট্রগুলোর পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কৌঁসুলিকে অবিলম্বে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে।’

তবে এ সাময়িক বরখাস্ত কোনোভাবেই মামলার চূড়ান্ত ফলাফলের ইঙ্গিত নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে ব্যুরো।

ব্যুরো মনে করছে, আদালতের দৈনন্দিন কার্যক্রমের ওপর এ সিদ্ধান্ত খুব বেশি একটা প্রভাব ফেলবে না। কারণ, ৫৫ বছর বয়সি করিম খান নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবিলার জন্য ২০২৫ সালের মে মাসেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ছুটিতে গিয়েছেন। তিনি অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে চলা মামলায় আদালতে যুক্তি উপস্থাপনের দায়িত্ব থেকেও করিম খানকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি আইসিসির সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি।

বিবৃতিতে বলা হয়েছে, করিম খানের বিষয়টি নিয়ে আলোচনা করতে যত দ্রুত সম্ভব সদস্যরাষ্ট্রগুলোর পরিষদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে।

করিম খান গাজায় যুদ্ধসংক্রান্ত অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য সফলভাবে আবেদন করেছিলেন। এরপর আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন এই ব্রিটিশ আইনজীবী।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo