• সমগ্র বাংলা

ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে মঙ্গলবার (৯ জুন) ভেজাল দুধ ব্যবসায়ী মমিন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক গ্রামবাসীর উপরে সন্ত্রাসী হামলা এবং হামলার ঘটনায় নিহত হাশেম প্রামাণিকের হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নিহত হাশেম প্রামাণিকের পরিবার,  গ্রামবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, ভেজাল দুধ  উৎপাদনের তথ্য প্রশাসনকে দেওয়ার অভিযোগে মমিন এলাকায় সন্ত্রাসীদের নিয়ে এসে নিরীহ গ্রামবাসীর উপরে আক্রমণ চালিয়ে হাসেম প্রামাণিক সহ বেশ কয়েকজনকে মারপিট করে গুরুতর যখম করেন। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। একই সাথে মমিন আহতদের পরিবারকে হুমকিধামকি প্রদান করতে থাকে। এ অবস্থায় হাসেম প্রমানিক মৃত্যুবরণ করলে তাড়াহুড়ো করে থানা পুলিশ মামলা গ্রহণ করলেও মামলার প্রধান আসামি এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। 

বক্তারা আরো অভিযোগ করেন নিয়মিত ভেজাল দুধ উৎপাদন চালিয়ে গেলেও থানা পুলিশ হত্যা মামলা অথবা ভেজাল দুধ উৎপাদনের কোন মামলাতেই মমিনকে আটক করছে না।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানা পুলিশ দুই এক বার নটাবাড়ীয়া বাজারে আসলেও কোন আসামিদের আটক না করে ভুক্তভোগী পরিবারদের শান্ত থাকার পরামর্শ প্রদান করছেন। অপরদিকে মমিন ও তার সন্ত্রাসী বাহিনী এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে জানাচ্ছে থানা পুলিশ প্রশাসনকে তারা ম্যানেজ করে ফেলেছে তাদের কোন বিচার হবে না।

বক্তারা আরো বলেন, ঘটনার দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত মামলার তেমন কোন অগ্রগতি নেই। মমিন তার বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র বের করে নিয়ে গেলেও থানা পুলিশ তা দেখেও না দেখার ভান করছেন। এমনকি মমিনের অবস্থান থানা পুলিশকে জানালেও থানা পুলিশ তাকে আটক করার কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এ অবস্থা চলতে থাকলে গ্রামবাসী মোমিনকে আটক ও তার শাস্তি প্রদানে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মানববন্ধনে বক্তব্য দেন, হাসেম প্রামানিক এর ছেলে মোঃ সজিব প্রামানিক, ছোট ভাই সাইজুদ্দিন প্রামানিক, বড় ভাই সাইদুর প্রামানিক, মহরম প্রামানিক, আলহাজ্ব প্রামানিক, রবিউল প্রামানিক, বোন সেলিনা খাতুন, স্ত্রী জহুরা খাতুন, ছেলে সিদ্দিক, মেয়ে তৈয়্যবা, জাহাঙ্গীর সরকার, লালন প্রামানিক, নাঈম খলিফা, বোন আন্না খাতুন প্রমুখ।

মন্তব্য (০)





image

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে গ...

image

জামালপুরে জনসচেতনতা বৃদ্ধিতে 'নিরাপদ খাদ্য' বিষয়ক ক্যাম্পেইন

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস...

image

বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্...

image

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘু...

image

ঈশ্বরগঞ্জে সাতটি গরু চুরি, কৃষকের আহাজারি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

  • company_logo