• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার শিমরাইল তালতলা গ্রামের মৃত নূর মোহাম্মদ মৌলবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পুরাতন মবিলের ড্রাম ভর্তি একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে উপজেলা সীমান্তবর্তী রহমতগঞ্জ এলাকা থেকে সেটি আটক করে। পরে চালকসহ অটোরিকশাটি ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অটোরিকশা চালক হৃদয় হাসান (২২) এর বাড়ি ময়মনসিংহ জেলা সদরের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা। সে ওই এলাকার আলম মিয়ার পুত্র। 

জানা গেছে, নিহত নজরুল ইসলাম দীর্ঘদিন অভাব-অনটনের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করছিলেন। একসময় তিনি নিজেও ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাবুল মিয়ার ‘আল মোবারক চিড়ার মিল’ এ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নজরুল ইসলামের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি চালকসহ থানায় আটক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo