• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের দুই বিমানঘাঁটিতে হামলা আইআরজিসির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইলের দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।  দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,  তারা ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।  

সোমবার (৮ জুন)  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আইআরজিসি জানায়, কিছু আগেই এসব হামলা চালানো হয়।

আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে। এর জবাবে তারা এই হামলা চালিয়েছে।

ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।  লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলার পরে দু’দেশ আবারো সংঘাতে জড়িয়ে পড়ে।

রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। 

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে ইসরাইলি জাহাজের ওপর হুথিদের ‘পূর্ণাঙ্গ’ নিষেধ...

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইসরাইলি নৌ-যোগাযোগের ওপর পূর্ণাঙ্গ ...

image

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাত ও উত্তেজনার পারদ...

image

যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র দায়ী: ইরান

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ব...

image

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

নিউজ ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আজ সো...

image

ইরান-ইসরাইলের নতুন উত্তেজনা শান্তি আলোচনায় প্রভাব ফেলবে ন...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসর...

  • company_logo