• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সামাদ খান (৪১) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। তার বিরুদ্ধে আগের আরও ৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৬ জুন) দিবাগত রাতে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস দল মধুখালীর মধুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মাদক কারবারি সামাদ খানকে। উদ্ধারকৃত এই মাদকের অবৈধ বাজার মূল্য প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা।

 গ্রেফতারকৃত সামাদ ওই এলাকার মৃত আ. মজিদ খানের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাদ খান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে তা ফরিদপুর ও এর পার্শ্ববর্তী জেলাগুলোর যুবসমাজের কাছে সরবরাহ করত। গ্রেফতারকৃত সামাদের অপরাধের খতিয়ান ঘেঁটে দেখা যায়, তার বিরুদ্ধে মধুখালী থানায় আগের দুটি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রুজু রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, "মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া, যা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।"

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo