• সমগ্র বাংলা

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। শনিবার (০৬ জুন) বিকেলের পর থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একাধিক মোবাইল টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদককারবারী ও সেবনকারীসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

প্রশাসনের এমন অভিযানে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। উপজেলায় প্রতিনিয়তই যেভাবে মাদকের বিস্তার বেড়ে চলেছে সেই বিস্তারকে প্রতিরোধ করতে এই ধরণের অভিযান নিয়মিত করতে প্রশাসনের সৃদষ্টি কামনা করেছে উপজেলাবাসী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান শনিবার পুরোদিনই উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হয়। এদিন বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার মাদকের আখড়া হিসেবে পরিচিত পশ্চিম বালুভরা (চোরপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে মাদক স¤্রাজ্ঞী মৃত-আবু বক্কর সিদ্দিকের মেয়ে স্বপ্না (৩৫) কে আটক করে ৭মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা এবং একই সময় আরেক মাদককারবারী স্বপ্নার ভাই স্বপন আলী ওরফে ধলু (২৭) কে আটক করে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলার দূর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের মৃত-আজিজ খানের ছেলে মাদককারবারী রিফাত খান (৩৯) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের শনিবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি আরো জানান উপজেলায় মাদকের বিস্তার প্রতিরোধে ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামীতেও এই অভিযান অব্যাহত রাখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন মাদকের ভয়াল নীল ছোবল থেকে সমাজকে বাঁচাতে প্রশাসনের অভিযানের পাশাপাশি অবশ্যই সমাজের প্রতিটি স্তরের মানুষদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। মাদক থেকে দূরে রাখতে চাইলে নিজের সন্তান কার সঙ্গে মেলামেশা করছে, কোথায় যাচ্ছে, কি কাজগুলো করছে, আচার-আচরণে কেমন পরিবর্তন হচ্ছে ইত্যাদি বিষয়গুলো গভীর ভাবে পর্যবেক্ষণ করার কোন বিকল্প নেই। উপজেলায় মাদকের বিস্তার রোধ করতে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo