• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সময় লাগবে: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি জটিল হলেও ইরান-সংক্রান্ত আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘১৯ বছরব্যাপী ভিয়েতনাম যুদ্ধের তুলনায় আমরা এখন মাত্র তৃতীয় মাসে আছি।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরান ইস্যুর সমাধানে কয়েক বছর সময় লাগতে পারে। 

তার ভাষ্যমতে, তেহরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে আছে এবং তারা এমন মার্কিন ও পশ্চিমা নেতাদের সঙ্গে কাজ করতে অভ্যস্ত, যাদের তিনি ‘দুর্বল ও অকার্যকর’ বলে উল্লেখ করেছেন।

এ ছাড়া ট্রাম্প ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত ইরানের এই প্রক্রিয়ায় অংশ নেওয়া ছাড়া অন্য কোনো বাস্তব বিকল্প নেই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে সংঘাতের স্থায়ী অবসানের জন্য আলোচনার চেষ্টা সফল হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, তবুও সাম্প্রতিক দিনগুলোতে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সবশেষ আজ শনিবার (৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করে এবং ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালায়।   জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে  হামলা করেছে ইরান।  মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এসব ঘাঁটি লক্ষ্য করে তেহরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মন্তব্য (০)





image

ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...

image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

  • company_logo