• সমগ্র বাংলা

চাটমোহরে মারপিটের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু: গ্রেপ্তার-১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে সংঘটিত মারপিটের ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন নটাবাড়িয়া গ্রামের নুর আলী প্রামানিকের ছেলে হাসেম প্রামানিক (৪০)। শুক্রবার (৫ জুন) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২৯ মে এলাকায় ভেজাল দুধ উৎপাদন এবং গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়ার সন্দেহকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে হামলায় অন্তত ছয়জন গুরুতর আহত হন। পরে তাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের স্বজনদের দাবি, ঘটনার পর থানায় অভিযোগ দেওয়া হলেও প্রথম দিকে মামলা গ্রহণে বিলম্ব হয়। তারা আরও অভিযোগ করেন, হামলার পর অভিযুক্ত পক্ষের লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

এদিকে নিহত হাসেম প্রামানিকের মৃত্যুর পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের একটি অংশের অভিযোগ, অভিযুক্ত আব্দুল মমিন দীর্ঘদিন ধরে এলাকায় ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত। এ বিষয়ে বিভিন্ন সময়ে প্রশাসনিক অভিযান ও জরিমানার ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। মারপিটের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

পুলিশ আরো জানিয়েছে, নিহতের মৃত্যুর বিষয়টি মামলার তদন্তে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo