ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুনা বেগম ওই গ্রামের মো. দোবির হোসেন শেখের মেয়ে এবং দুই সন্তানের জননী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রুনা বেগমের শ্বশুরবাড়ি ঝিনাইদহের ফাজিলপুরে। কয়েকদিন আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির একটি গাছে জাম পাড়তে ওঠেন তিনি। জাম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)