• সমগ্র বাংলা

নড়াইলে তীব্র গরমে পথচারী ও রিকশাচালকদের পাশে রেড ক্রিসেন্ট পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে ওষ্ঠাগত জনজীবন। বিশেষ করে শ্রমজীবী ও সাধারণ পথচারীদের নাভিশ্বাস উঠেছে। এই দুঃসহ গরমে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল জেলা ইউনিট। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তৃষ্ণার্ত পথচারী ও রিকশাচালকদের মাঝে বিশুদ্ধ পানি, ছাতা এবং হাতপাখা বিতরণ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকেই নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজার, আদালত প্রাঙ্গণ এবং পুরাতন বাস টার্মিনাল এলাকায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের তৎপরতা দেখা যায়। তীব্র রোদে পুড়তে থাকা রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরদের হাতে তারা তুলে দেন শীতল পানি ও রোদ থেকে বাঁচার সরঞ্জাম। এই বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেন,নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অলেক,সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, ইউনিট সদস্য আরমান খান, মধুমিতা, তানজির আহমেদ, কিয়াম হোসেন এবং একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদল ।

গত কয়েকদিন ধরে নড়াইলে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। দুপুরের দিকে রাস্তাঘাটে মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ছে। জীবিকার তাগিদে যারা বাইরে বের হচ্ছেন, তারা পড়েছেন চরম স্বাস্থ্যঝুঁকিতে।

এ বিষয়ে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাফল বলেন,"তীব্র তাপদাহে মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান মানুষদেরও উচিত এই দুর্যোগে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এই মানবিক কার্যক্রম আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।"

রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। প্রচণ্ড রোদে এক গ্লাস ঠান্ডা পানি ও ছাতা পেয়ে অনেক রিকশাচালকের মুখে স্বস্তির হাসি দেখা গেছে।

মন্তব্য (০)





image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

২

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৩

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৪

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৫

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

  • company_logo