• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বুধবার রাত ১০টায় উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা হাসপাতালে লাশ ফেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে যায়। 

নিহত ফয়জুল মিয়া উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে। 

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পর দিন তাকে খাবার দিয়ে যান। আজ রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন মৃত অবস্থায় পড়ে আছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি জড়িত দের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। 

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনেই মৃত্যু হয়েছে। লাশের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

মন্তব্য (০)





image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

২

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৩

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৪

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৫

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

  • company_logo