• সমগ্র বাংলা

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বেনাপোলের চেকপোস্ট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছে বলে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছে- ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নব প্রমুখ।
এনসিপির দাবি, হামলার সময় গাড়িবহরে থাকা দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসির উদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় নেতারা নিরাপদে রয়েছে এবং তাদের কোনো শারীরিক ক্ষতি হয়নি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, বেনাপোলের সাদিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত পুশইন প্রচেষ্টার প্রতিবাদে নাসির উদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক ডিম নিক্ষেপ করে। পরে প্রতিনিধি দলের দুটি গাড়ি বেনাপোল বাজারে পৌঁছালে হামলার শিকার হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।”
তবে হামলার সঙ্গে কারা জড়িত ছিল বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বেনাপোল সীমান্তের সাদিপুর-রঘুনাথপুর এলাকার মাঠসংলগ্ন সীমান্তে ১০ থেকে ১২ জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি সরেজমিনে দেখতে এনসিপির প্রতিনিধি দল সীমান্ত এলাকায় যায়।
সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে সাদিপুর চেকপোস্ট সংযোগ সড়কের মোড়ে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি তাদের গাড়িবহরে হামলা চালায়।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। গাড়িবহরটি যশোরের উদ্দেশে বেনাপোল ত্যাগ করে।
এ বিষয়ে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছি। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।”

মন্তব্য (০)





image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে

১

ফরিদপুর প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে...

image

দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান অবমুক্তির দাবিতে জেলা প্রশ...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান ...

image

বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমি...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে টিএমএসএস মহিলা...

image

চাটমোহরে ১০ হাজার কৃষক পেলেন বীজ-সার

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে...

image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

  • company_logo