• সমগ্র বাংলা

পুশব্যাক চেষ্টা ব‍্যার্থ বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে  বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় করা হচ্ছে মাইকিং। 

যশোর-৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রবিবার দিবাগত রাতে কয়েকটা গাড়িতে করে শতাধিক নারী-পুরুষকে সীমান্তে এনে জড়ো করে বিএসএফ। পরে গভীর রাতে তারকাটা বেষ্টিত বিভিন্ন গেট খুলে তাদেরকে সাদিপুর সীমান্তের খড়ের মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশের টেষ্টা চালায়। এ সময টহল রত বিজিবির প্রতিরোধে প্রবেশ করতে পারেনি তারা। সীমান্তের ২১/৬ পিলারের পাশ দিয়ে  ১২ জন নাগরিকে তাঁর কাটার বাহিরে ঠেলে দিলেও  বিজিবির বাধায় গত তিনদিন ধরে জিরো লাইনে আটকে আছে তারা। মাঠের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা।

সোমবার পতাকা বৈঠকেও কোন সুরাহা হয়নি। ফলে নারী-শিশু ও পুরুষেরা অমানবিক দুর্ভোগে পড়েছেন। সীমান্তে বিজিবি- বিএসএফ ভারী অস্ত্র বসিয়ে রয়েছে মুখেমুখি অবস্থানে। সীমান্তে বিরাজ করছে টানটান উত্তেজনা। 

তবে বিজিবি কর্মকর্তা জানান, মঙ্গলবার সীমান্ত এলাকায় কোন নাগরিকের অস্তিস্ত পাওয়া যায়নি। সীমান্তে ঝোপ ঝাড়ে লুকিয়ে থাকতে পাবে বলে জানান তিনি। এ মানবিক বিষয়ে দু'দেশের সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo