• সমগ্র বাংলা

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত,দুগ্ধ উৎপাদনে নারী খামারিদের ভূমিকা প্রশংসনীয়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : “দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা”এই প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার (১ জুন) র‌্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে সোমবার  বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন,জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম, জেলা ভেটেরিনারী অফিসার ড. বিনয় কৃষ্ণ মন্ডল, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. আজহার-উল আলম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, ভেটেরিনারী সার্জন ডা. মো. তরিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা দেশের পুষ্টির চাহিদা মেটাতে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে দুগ্ধ শিল্পের অবদান তুলে ধরেন। বিশেষ করে দুগ্ধ উৎপাদনে নারী খামারিদের অংশগ্রহণ ও সাফল্যের প্রশংসা করে তাদেরকে আরও বেশি সহযোগিতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক খামারি উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo