• সমগ্র বাংলা

পাবনার বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার ছুফি উল্লাহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ।

শনিবার (৩০ মে) তিনি জেলার আমিনপুর থানা, বেড়া মডেল থানা, সাঁথিয়া থানা এবং কাশিনাথপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট থানার সার্বিক কার্যক্রম, ডিউটিরত পুলিশ সদস্যদের উপস্থিতি, অফিস ও থানা কম্পাউন্ডের পরিবেশ এবং সেবার মান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্পন্ন পুলিশি সেবা পৌঁছে দিতে সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকল পুলিশ সদস্যকে জনবান্ধব, জবাবদিহিমূলক ও আন্তরিক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo