• সমগ্র বাংলা

শিশু ধর্ষণের ঘটনায় গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবক হিরু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৮ মে) রাতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। নিহত হিরু (২২) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের মনির হোসেনের ছেলে।

এর আগে গত ২২ মে বিকালে ছয় বছর বয়সি এক শিশুকে বিস্কুট কেনার জন্য ২০ টাকা দিয়ে পাটক্ষেতে নিয়ে বন্ধু সোহেলের সহযোগিতায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।  এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী হিরুকে তার বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেয়।

পরে অভিযুক্তের পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে গুরুতর আহত অবস্থায় হিরুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পরদিন শিশুর মা বাদী হয়ে হিরু ও তার বন্ধু সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।  একই দিন সোহেল থানায় আত্মসমর্পণ করেন।

থানা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হিরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। মৃত্যুর পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo