• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্যায়ে’: নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির পর্যায়ের’ বলে বর্ণনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে ‘বিশাল শক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে এক ‘অনন্য সম্পর্কের’ কথা তুলে ধরেন।

নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে সমস্যা আছে, কিন্তু ভারতে নেই।’ তিনি আরও দাবি করেন, অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই তার সবচেয়ে বেশি অনুসরণকারী রয়েছেন।

নেতানিয়াহু ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে এবারই প্রথম গর্ব করেননি, আগেও করেছেন। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি আগেও বলেছিলেন, ১৪০ কোটি মানুষের দেশ ভারতে ইসরাইল খুবই জনপ্রিয়। 

২০১৮ সালে স্ত্রী সারাকে নিয়ে নয়াদিল্লি সফরের স্মৃতি টেনে তিনি সেই সফরকে ‘ভালোবাসার উৎসব’ বলে অভিহিত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফর প্রসঙ্গেও তিনি বলেন, সেখানে মোদিকে অনেক ভালোবাসা দিয়ে বরণ করা হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যখন ইসরাইলের জনপ্রিয়তা ক্রমশ কমছে, তখন নেতানিয়াহু ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন বলে বিশ্লেষকদের পর্যবেক্ষণ।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo