• সমগ্র বাংলা

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাতে। একইসাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তিন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। 

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ। 

প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। 

অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ভিপি সেলিম রেজা, এ এম জাকারিয়া, শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, রবিউল করিম তারেক, জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, আঃ কুদ্দুস রেজা, আঃ সালাম সরকার, যুবদল নেতা গোলজার হোসেন, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম প্রমুখ।  

একইদিন বিকেলে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ ও বিএনপি নেতা-কর্মীদের সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। 

এসকল অনুষ্ঠানে বিএনপি নেতা নুর মোজাহিদ স্বপন, জহুরুল ইসলাম বকুল, ভিপি আঃ হাকিম, জাফর ইকবাল হীরক ও মোঃ এনামুলহকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo