• সমগ্র বাংলা

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, মা আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে হাসান (৭) নামের এক বছরের  শিশুর মৃত্যু হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার মা সালমা। 

নিহত হাসান উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে এবং আহত সালমা শাহিনের স্ত্রী। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে ঝড় এবং বৃষ্টিপাতের ফলে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এ সময় হাসান তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। হাসানের মা সালমা তার ছেলেকে বাঁচাতে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত সালমাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo