• সমগ্র বাংলা

দিনাজপুরে দুইদিনে ঝড়ে নিহত ২ ব্যপক ক্ষয়ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশোখী ঝড়ে দুই নারী নিহত হয়েছে। লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ী।  গাছের ডালপালা ভাঙ্গাসহ উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু গ্রাম। 

দিনগত মধ্যরাতে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে ঘরের উপর গাছের ডাল ভেঙ্গে পড়ায় নীচে চাপা পড়ে আরতি রানী ( ৪৫)  একজন নারী প্রাণ হারিয়েছে। গতকাল রবিবার দিনগত ভোরে বোচাগঞ্জের মেলাগাছি গ্রামে  ঝড়ো বৃষ্টির সময় বাতাসের ঝাপটায় বটগাছের ডাল ঘরের উপর ভেঙ্গে পড়ে নিচে চাপা পড়ে জাবেদর স্ত্রী জবায়দা বেগম (৪০) প্রাণ হারিয়েছে। মৃত্যু ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ইনচার্জ মিজানুর রহমান মিজান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান জানান, আজ সোমবার ভোর ৪টার দিকে ঝড়ের তান্ডপে বহু ঘরবাড়ীর চালা উড়ে গেছে। তছনছ হয়েছে অনেকের ঘরবাড়ী।  ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের সহায়তায় ৩ ঘন্টার চেষ্টায় রাস্তায় উপর ভেঙ্গে পড়া গাছপালা অপসরান করে যানবাহন চলাচল সচল করা হয়েছে।  পিলার উল্টে এবং সরবরাহ লাইন মেরামত কের নেস্কোর  আওতাধীন এলাকায়  বিদ্যুৎ সরবরাহ সচল হলেও পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকা বিদ্যুৎ সচল করা সম্ভব হয়নি।

অন্যদিকে গত শনিবার দিনগত মধ্যরাতে বীরগঞ্জ কাহারোল চিরিরবন্দর খানসামা এলাকায় ঝড়ের তান্ডপে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। বহু গ্রামে দুইদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 

তবে দুই দিনের কালবৈশাখীর তান্ডপে ক্ষয়ক্ষতির পুরো বিবরন  সংগ্রহ করতে পারেননি সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo