• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃদ্ধাকে ধর্ষণের অপরাধে যুবক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক বৃদ্ধা নারীকে (৭১) ধর্ষণের অভিযোগে মো. তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

জানা গেছে, গত ২০ মে দুপুরে উপজেলার জুরানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর (গুচ্ছগ্রাম) এলাকার একটি ফাঁকা মাঠে  ওই বৃদ্ধা নারীকে ধর্ষন শেষে পালিয়ে যায় ওই যুবক।  পরবর্তীতে ইব্রাহীমপুর বিষ্ণুপুর ক্যাম্পের ইনচার্জ  এস আই ( নিরস্ত্র) অমিত কুমার মন্ডল  বিষয়টি জানার পর গত ২৪ মে রবিবার রাতে  অভিযান চালিয়ে  ওই যুবককে আটক করে।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম দামুড়হুদা থানার ইব্রাহিমপুর উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে (বুধবার) সন্ধ্যার পর বাসা থেকে আত্মীয়দের বাড়িতে যাওয়ার পথে  দামুড়হুদা থানাধীন জুরানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের পাশের একটি ফাঁকা মাঠে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর পরই ভুক্তভোগী ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীনের নির্দেশনায় পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

​অভিযানে দামুড়হুদা থানার বিষ্ণুপুর ক্যাম্পের ইনচার্জ  সাব-ইন্সপেক্টর (এস আই) অমিত কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের কাছাকাছি ফাঁকা মাঠ থেকেই অভিযুক্ত তরিকুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

​দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলামের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এস আই অমিত কুমার মন্ডলের নেতৃত্বে অভিযানে গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী বৃদ্ধার ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo