• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে)  উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. খায়ের দাঈ (৩৫) ওই ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মুদি ব্যবসায়ী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গেলে খায়ের দাঈ একটি দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে ভয় দেখিয়ে তার মুখ চেপে ধরে। পরে তাকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত খায়েরকে ধরে একটি ঘরে আটকে রাখেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি কৌশলে ঘর থেকে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান 

জানান,"ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।"

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo