প্রতীকী ছবি
ময়মনসিংহ প্রতিনিধি : মুক্তাগাছা উপজেলার রসুলপুর বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে মারধরের পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে মুক্তাগাছা ও মধুপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি উপজেলার চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। পেশায় তিনি কলা ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রসুলপুর বাজারের মুদি দোকানি আল আমীনের কাছে শফিকুল ইসলামের প্রায় ৩ হাজার টাকা পাওনা ছিল। শনিবার বিকেলে ওই টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় আল আমীন দোকানের শাটারের সঙ্গে শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে দুই হাতে গলা চেপে ধরেন। এতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে।
বাংলাদেশ পুলিশ এর মুক্তাগাছা থানা-র অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)