• সমগ্র বাংলা

ব্রীজের নিচ থেকে বৃদ্ধকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠালেন সাটু‌রিয়ার ইউএনও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া ব্রিজের নিচে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করা এক পরিচয়হীন বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসাসেবা প্রদান শেষে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছেন সাটু‌রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

শ‌নিবার (২৩ মে ) বি‌কে‌লে দুই বছর মানবেতর জীবনযাপন করা বৃদ্ধকে চি‌কিৎসা সেবা শে‌ষে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থে‌কে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণ করা হয়।

জানা যায়, ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া ব্রিজের নিচে প্রায় দুই বছর ধরে অপরিচিত এক অজ্ঞাতনামা বৃদ্ধ বসবাস করছিল। স্থানীয় স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিল।

পরে বিষয়টি নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামকে জানানো হলে তিনি তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স পাঠিয়ে বৃদ্ধকে উদ্ধার করেন এবং সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ভলেন্টিয়ার আব্দুল্লাহ বিষয়টি আমাকে জানালে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ আছেন এবং তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ছয় মাসের জন্য মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মনিরুজ্জামান, উপ‌জেলা সমাজসেবা কর্মকর্তা মো: সিরাজ উ‌দ্দিন উপ‌স্থিত ছি‌লেন।

স্থানীয়রা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo