প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ীর পাশের পুকুরের পানিতে তলিয়ে ৩বছরের শিশু নিরব চন্দ্র বর্মন আজ শনিবার প্রাণ হারিয়েছে।
তিন বছরের এক শিশু নিরব চন্দ্র বর্মন ঘোড়াঘাটের দেওগ্রাম পশ্চিম পাড়ার অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। আদরের শিশুকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্হানীয়রা জানান দুপুরে বাড়ির সামনে খেলছিল নিরব। একপর্যায়ে তার হাতে থাকা বেলুনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বেলুনটি তুলতে গিয়েই পানিতে পড়ে যায় সে।
ঘটনার পর পুকুরের পানিতে একটি বেলুন ভাসতে দেখা গেছে। কিন্তু ততক্ষনে শিশু নিরব চন্দ্র বর্মন পরপারে পাড়ি জমিয়েছে।
ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম শফিক জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)