ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেলের ৩ আরোহি নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় সাইড রোড (গলিপথ) থেকে মুল সড়কে উঠার সময় ৩ আরোহিবাহি মোটর সাইকেলেটিকে পৃষ্ট করে একটি দ্রুতগামী ট্রাক। এতে দুর্ঘটনাস্হলে একজন নিহত হয়েছে। হাসপাতালে পাঠানোর সময পথিমধ্যে একজন এবং হাসপাতালে ভর্তির পর আরেকজন প্রাণ হারিয়েছে। ঘাতক ট্রাক জব্দ করেছেন তারা। চালকসহ হেলপার পালিয়ে গেছে।
নিহত ৩ জনের মধ্যে ঘোড়াঘাটের নুরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫) একই উপজেলার মগলিশপুর গ্রামেরনসলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি বাসিন্দা সমেশ উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম ( ২০)
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, দুর্ঘটনাস্হলে নিহত আব্দুল কাইয়ুম নামে একজনের লাশ উদ্ধার করেছেন তারা।
স্হানীয়রা জানান, নিহত ৩জন নির্মান শ্রমিক। স্হানীয় কলাবাড়ী এলাকায় কাজ করতে যাবার সময় ট্রাক চাপায় নিহত হয়েছে তারা।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)