• সমগ্র বাংলা

সুস্থদের অসুস্থ দেখিয়ে ১৪ লক্ষ টাকা অর্থবরাদ্দ দেয় জেলা পরিষদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ২০২৫-২০২৬ অর্থ বছরে চিকিৎসা নামে ২২৩ জন সুস্থ মানুষকে ১৪ লক্ষ টাকা  আর্থিকভাবে  অর্থবরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা পরিষদের নামে।যেখানে প্রকৃত পক্ষে কেউ অসুস্থ না। সরকারি অর্থ যেখানে উন্নয়নের কাজে লাগানোর কথা সেখানে নয়ছয় প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করার অভিযোগ উঠেছে। 

জেলা পরিষদ থেকে পাওয়া প্রাপ্ত  ৯.০৩.২০২৬ ইং তারিখে স্বাক্ষরিত তালিকায়  দেখা গেছে দারিদ্র্য ও অসুস্থ  প্রকৃত সুবিধাভোগীদের আবেদনের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা থাকলেও অনেক সুস্থ সবল মানুষ এই সুবিধার আওতায় এসেছে। যাদের অনেকে শারীরিকভাবে অসুস্থ না এবং আর্থিকভাবে স্বাবলম্বী। তালিকায় নাম ব্যবহার করা হয়েছে  এলাকাবাসীর পক্ষে কিংবা  শুধু নাম ঠিকানাবিহীন,কিংবা ইফতার আয়োজন প্রসঙ্গে, আবার কতিপয় সমাজ সেবক নামে,কিংবা কতিপয় ব্যানারবিহীন সামাজিক সংগঠন,আবার কিছু সুস্থ গণমাধ্যমকর্মী এমনকি বাদ যায়নি জেলা পরিষদের কর্মচারীও।এমনকি এক ব্যক্তি একাধিক নাম ব্যবহার করে ও অর্থ তোলার অভিযোগ আছে।

ফলে জনমনে  প্রশ্ন তৈরি হয়েছে তালিকায় চিকিৎসা জন্য বরাদ্দ লেখা থাকলেও তারা অনেকেই  অসুস্থ না।এমন তালিকা ব্যবহার করে সরকারের অর্থবরাদ্দ দিয়ে শুধু শুধু সরকারি অর্থ অপচয়। 

এবিষয়ে জেলা পরিষদের হিসাব রক্ষক মো ইসমাইল হোসেন বলেন,আমি এই সব জানিনা।স্যারেরা অনুমোদন দিয়েছে আমি শুধু স্বাক্ষর করে বিতরণ করেছি।তবে তার নামে অর্থবরাদ্দ বিষয়ে জানতে চাইলে প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যায়।

গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর কাছে অর্থবরাদ্দের বিষয় জানতে চাইলে তিনি বলেন,আমরা নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের অর্থবরাদ্দ দিয়েছি।এখানে অনিয়মের কোন সুযোগ নেই।

মন্তব্য (০)





image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে

১

ফরিদপুর প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে...

image

দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান অবমুক্তির দাবিতে জেলা প্রশ...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান ...

image

বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমি...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে টিএমএসএস মহিলা...

image

চাটমোহরে ১০ হাজার কৃষক পেলেন বীজ-সার

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে...

image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

  • company_logo