• সমগ্র বাংলা

উলিপুরে রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২২ মে) দুপুরে উলিপুর পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

‎‎মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতা ও সচেতন নাগরিক সমাজের পক্ষে আবু জাফর সোহেল রানা বলেন, অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এবং সারাদেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া ধর্ষণ, হত্যাসহ সকল অপরাধের জড়িত অপরাধীদের গ্রেফতারসহ কঠোর বিচার দাবি করা হয়।

‎সংগঠক ও সচেতন নাগরিক সমাজের পক্ষে মতলেবুর রহমান মন্জু বলেন, সমাজে শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকহারে বাড়ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হবে। একই সঙ্গে তনু, নুসরাত, আছিয়া, মুনিয়া হত্যার বিচারের দাবি করা হয়।

‎এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক বাশার মাহমুদ, শাহরিয়ার আসাদ, নুরে জান্নাত সিদ্দিকা প্রমুখ।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo