• সমগ্র বাংলা

যশোরে শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানায় শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামীকে আটক করেছে পুলিশ। 

আটক মিজানুর রহমান গহর (৬৫) উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। তিনি বাদীনির শ্বশুর।

মামলার বরাতে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, ৩৩ বছর বয়সের ওই গৃহবধু তার শ্বশুর মিজানুর রহমান গহরকে আসামি করে ০৯মে শার্শা থানায় একটি মামলা করেন। 

ওই মামলার বাদীনির অভিযোগ, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

মামলা রুজুর পর যশোরের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামি গ্রেফতারে কাজ শুরু করে শার্শা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় এসআই আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে গত ২১মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে আটক করা হয়।

আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo