ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন নিপিড়নের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে দৈনিক প্রথম আলো পরিচালিত সামাজিক সংগঠন বন্ধুসভার আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে কর্মসূচি পালন করে তারা।
এতে অংশ নেয় শিক্ষার্থীসহ মহিলা পরিষদের কর্মীরা।
নারী এবং শিশু ধর্ষনে জড়িত হত্যাকারিদের দ্রুত বিচারের কঠিন শাস্তির ব্যবস্হা করা হলে সমাজ রাষ্ট্র থেকে অনাচার নিপিড়ন বন্ধ হয়ে যাবে বলে দাবি করেছেন তারা।
সমাবেশে বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি রেজিউল ইসলাম রাজু, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, মহিলা পরিষদের নেত্রী কানিজ ফাতেমা এবং রুবি আফরোজসহ অন্যান্যরা।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)