• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ পুরো নগরীকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

প্রথম কর্মদিবসে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো: সালেকুজ্জামান খান নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসককে শুভেচ্ছা জানাতে গেলে প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় প্রশাসক স্বাধীন টিআই সালেকের আন্তরিকতা এবং কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান তারেক রহমান ব্যক্তিগতভাবে টিআই সালেক কে চেনেন ও জানেন। তাই তার প্রতি প্রত্যাশাও বেশি। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তার সাথে কথোপকথনকালে প্রধানমন্ত্রী সরাসরি তার নিজের জেলা বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথাসহ পুরো নগরীকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার নির্দেশনা প্রদান করেন। এক্ষেত্রে ট্রাফিক বিভাগকে সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণের বিষয়েও বলেন তিনি।

প্রশাসক বলেন, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে স্বল্প পুঁজির যে ব্যবসায়ীরা বর্তমানে ব্যবসা করছেন ঈদের আগে তাদের রুজি রুটিতে আঘাত হানতে চান না তারা। তবে গুটি কয়েক মানুষের জন্য নগরী লাখো মানুষের ভোগান্তি তারা হতে দিবেন না। ঈদের পরেই ট্রাফিক বিভাগকে সাথে নিয়ে নগরীকে যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ট্রাফিক বিভাগের পক্ষে ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান বলেন, পুলিশের একার পক্ষে এই সমস্যা সমাধান করা অত্যন্ত কষ্টকর। এক্ষেত্রে বগুড়া সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক যেহেতু আন্তরিকতার সাথে ইতিবাচক পরিবর্তন আনতে চান তাই এই কাজ এখন অবশ্যই সম্ভব হবে। তারা তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে নগরবাসীর জন্য কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাবেন।

মন্তব্য (০)





image

‎উলিপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ঘর নির্মানের চেষ্টা ও পুলিশের ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ঘ...

image

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

নিউজ ডেস্ক : খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি অফিসের ভেতরে ...

image

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভবন ঘেরাও জনতার

নিউজ ডেস্ক : চট্টগ্রামে  চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বাকলি...

image

নড়াইলে বিএনপি অফিস করার চাঁদাবাজির পঞ্চাশ হাজার টাকা সভ...

নড়াইল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাকি দিয়ে নড়াইলের মুলিয়া ইউন...

image

সাটু‌রিয়ায় গাজীখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় দেড় ল...

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী ন...

  • company_logo