• সমগ্র বাংলা

নড়াইলে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করতে উন্মুক্ত ও ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) নড়াইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৫ সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটির তত্ত্বাবধানে প্রকৃত প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে এই ধান ক্রয় করা হবে।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির,উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজউদ্দিন আহমেদ,খাদ্য পরিদর্শক আকরাম হোসেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-আমিনসহ নানা শ্রেণী পেশার মানুষ ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লটারিতে নির্বাচিত কৃষকেরা সরকারি খাদ্য গুদামে নির্ধারিত পরিমাণ ধান বিক্রি করার সুযোগ পাবেন। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩০ মেট্রিক টন।

চলতি মৌসুমে ধান বিক্রির জন্য মোট ১১ হাজার ৭৫২ জন কৃষক আবেদন করেছিলেন। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ৮১২ জন কৃষককে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতিটি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান সংগ্রহ করা হবে।###

মন্তব্য (০)





image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

২

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

  • company_logo