• সমগ্র বাংলা

ফরিদপুরে ঈদে মহাসড়ক ও পশুর হাটে কঠোর থাকবে পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

সভায় পশুর হাটের নিরাপত্তা, জাল নোট রোধ ও মহাসড়কে যানজট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 

পুলিশ প্রশাসন জানায়, ক্রেতা- বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে হাটে সিসি ক্যামেরা ও জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। মহাসড়কে কোনো অবস্থাতেই পশুর হাট বসতে দেওয়া হবে না এবং মাঝরাস্তায় পশু ওঠানামা বন্ধে কঠোর নজরদারি থাকবে। এছাড়া হাইওয়েতে ফিটনেসবিহীন যান চলাচল, অবৈধ থ্রি-হুইলার এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, শপিংমল ও ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার এবং শহরের ফুটপাত মুক্ত রাখার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোতোয়ালি থানার ওসি, ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা , পরিবহন মালিক-শ্রমিক এবং বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

২

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

  • company_logo