• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বর্ডার সিকিউরিটি ফোর্স’কে (বিএসএফ) জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী।

বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করে রাজ্য সরকার।

মূলত, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে দুই ধরণের জমি হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি ব্যক্তিগত বা কেনা জমি। ৫টি জেলায় মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।

শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২ হাজার দু’শো কিলোমিটার সীমান্তের মধ্যে ১ হাজার ৬ কিলোমিটারেই কাঁটাতারের বেড়া রয়েছে। আগের সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি ৬০০ কিলোমিটারে বেড়া দেয়া যায়নি বলে অভিযোগ তার।

মন্তব্য (০)





image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

image

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত

নিউজ ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের ...

image

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার স...

image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

  • company_logo