• সমগ্র বাংলা

পাবনায় ঝাড়ু দেওয়ার কথা বলে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে টাকার লোভ দেখিয়ে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে চাটমোহর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। 

লিখিত অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানায় বুধবার (২০মে) একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যার দিকে জনৈক শামসুল হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের মৃত মিয়াজান প্রামানিকের ছেলে মোঃ আব্দুল জলিল (৪৮) টাকার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার ঘর ঝাড়ু দেবার কথা জানায়। এ সময় ঐ শিক্ষার্থী জলিলের বাড়িতে গেলে সে জোরপূর্বক ওই মেয়েকে ধর্ষণ করে। 

পরে বিষয়টি জানাজানি হলে জলিল পালিয়ে যায়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে। 

 

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo