• সমগ্র বাংলা

নওগাঁয় ভূমিসেবা মেলা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁতেও অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা-২০২৬। ১৯ মে থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী এই মেলা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

মেলা উপলক্ষ্যে জেলার ১১টি উপজেলা পরিষদ এবং ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা। দালাল আর হয়রানী ছাড়াই ভূমি সংক্রান্ত সেবাগুলো প্রতিটি মানুষের দোড়গড়ায় পৌছে দিতে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে মানুষদের সচেতন করতেই মূলত দেশব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।  

ভূমি সেবা মেলা উপলক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন বুধবার এক সেমিনারের আয়োজন করে। এদিন জেলা প্রশাসকের সেমিনার কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথির সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌর সভার প্রশাসক টিএ মোমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ প্রমুখ। এছাড়াও সেমিনারে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ভূমি সংক্রান্ত প্রাথমিক ও অতিব জরুরী বিষয়গুলো সম্পর্কে আগামীর নতুন প্রজন্মকে সম্মুখ ধারণা দিতে ৪র্থ কিংবা ৫ম শ্রেণির পাঠ্য বইয়ে একটি অধ্যায় চালু করার বিষয়ে জোর দাবী জানান। নতুন প্রজন্ম যদি ভূমির জরুরী বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করে তাহলে আগামীতে ভূমি সেবাগুলো জনবান্ধব অটোমেটেড করার সুফল প্রতিটি মানুষের দোড়গড়ায় পৌছে দেওয়া সম্ভব হবে। এছাড়া দালাল ছাড়া ভূমির কোন সমস্যা সমাধান করা সম্ভব নয় এমন ভ্রান্ত ধারণা থেকে পুরনো মানুষদের বের করে আনতে জনসচেতনা সৃষ্টির কোন বিকল্প নেই। তাই সরকারের গৃহিত জনবান্ধব ভূমি সেবাগুলো খুব সহজেই বাড়িতে বসে পাওয়া যে সম্ভব সেই বিষয়ে অভিজ্ঞ প্রতিটি মানুষকে তার পাশের অজ্ঞ মানুষকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo