• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 

মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সাহেদ মেডিকেল হলের মালিক সানি ভূঁইয়া (৩০)কে ৩ হাজার টাকা এবং ইলমা পোল্ট্রি ফিডের মালিক আশরাফুল ইসলাম (৪৩)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিরাপদ পশুখাদ্য বাজারজাত নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৩

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

  • company_logo