• সমগ্র বাংলা

ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পাবনার খামারিরা, চাহিদার দ্বিগুণ পশু প্রস্তুুত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ শেষ সময়ে কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পাবনার খামারিরা। প্রায় এক বছর ধরে গরু মোটাতাজা করেছেন তারা। দেশীয় খাবার দিয়ে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করায় নেই কোনো শঙ্কা। ফলে এবার কোরবানির পশু বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। 

আর প্রাণীসম্পদ দপ্তর বলছে, এ বছর জেলার চাহিদার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুুত রয়েছে। দরজায় কড়া নাড়ছে ঈদ উল আযহা। আর এই ঈদের প্রধান আনন্দ পশু কোরবানি। তাই খামারে খামারে পশুর যত্নে ব্যস্ত সময় কাটছে খামারিদের। এক বছর ধরে স্বপ্ন বুনছেন তারা। এমন চিত্রের দেখা মেলে পাবনার ভাঙ্গুড়ার উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। 

এই গ্রামের জনতা ডেইরী খামারের চারজন মালিকের একজন আব্দুল আলিম বলেন, এক বছর ধরে দেশীয় পদ্ধতিতে ষাঁড় গরু মোটাতাজা করছেন তারা। কাঁচা ঘাস, খৈল, ভুসি, লালি গুড়, ধানের গুড়া সহ বিভিন্ন খাবার দিয়ে গরু লালন পালন করেছেনা। ফলে সুস্থ সবল গরু নিয়ে নেই কোনো শঙ্কা। অনেকে খামারে এসে দেখেশুনে কিনে নিয়ে যাচ্ছেন। 

চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের খামারি মোফাজ্জল হোসেন বলেন, কোরবানির ঈদ সামনে রেখে হাটে বিক্রির জন্য প্রস্তুুত করা হয়েছে দেশি ও বিভিন্ন জাতের ষাঁড় গরু। ইতোমধ্যে কোরবানির হাটে বিক্রির জন্য নেয়া হচ্ছে। কিছু কিছু বিক্রি হচ্ছে। কিছু ফেরত নিয়ে আসতে হচ্ছে। তবে দাম মোটামুটি সাধ্যের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তাই খামারিরাও ভালো দাম পাবে আশা করি। 

আটঘরিয়া উপজেলার একদন্ত  গ্রামের খামারি শহিদুল ইসলাম বলেন, আমরা মূলত কোরবানির ঈদকে সামনে রেখেই গরু মোটাতাজা করি। ষাঁড় গরু মাঝারি আকারেরটা বেশি চাহিদা ক্রেতাদের। তাই আমরা সেই চাহিদা মাথায় রেখে গরু লালন পালন করে প্রস্তুুত করি। এবারও করেছি। আশা করি বিক্রি ভালো হবে, দামও ভালো পাবো।

পাবনা জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, প্রতিটি উপজেলায় ভেটেরিনারী টিম খামারিদের নানারকম পরামর্শ দিচ্ছে, যাতে কেউ ক্ষতিকর কোনো ওষুধ ব্যবহারে গরু মোটাতাজা করতে না পারে। তিনি আরো জানান, পাবনা জেলায় ৩৩ হাজার খামারে কোরবানির পশু প্রস্তুুত করা হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৮টি। পাবনা জেলায় কোরবানির পশুর চাহিদা ৩ লাখ ৩৬ হাজার ৫৭২টি। উদ্বৃত্ত পশু রয়েছে ৩ লাখ ১৭ হাজার ১৬টি।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo