• সমগ্র বাংলা

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬।

আজ ১৯ মে (মঙ্গলবার) সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে জেলা  প্রশাসন আব্দুল সালাম ,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইয়না,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা প্রশাসক (হোসনে আরা তন্নী(রাজস্ব)  ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ র‍্যালিটিকে সর্বস্তরের মানুষের মাঝে আকর্ষণীয় করে তোলে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা চলাকালীন নাগরিকেরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই মেলা আগামী ৩দিন ব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।###

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৩

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

  • company_logo