• সমগ্র বাংলা

নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : তিন দিনের নানা কর্মসুচি নিয়ে নীলফামারীতে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভুমিসেবা মেলা ২০২৬’।

সপ্তাহ উপলক্ষে রবিবার দুপুরে (১৭মে) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম।
ব্রিফিংয়ে জানানো হয় অনলাইনে নামজারী, করপ্রদান, লিজমানি প্রদান, ই-পর্চা গ্রহণসহ গণশুনানী, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, জনসচেতনতা সৃষ্টি, সহজ লভ্যতা, স্বচ্ছতা ও রাজস্ব বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তি করা হবে সপ্তাহের কর্মসুচিতে।
বলেন, আগামী ১৯মে সকালে বনার্ঢ্য র‌্যালি শেষে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ শ্লোগানে এবারের ভূমি সেবা সপ্তাহ শুরু হচ্ছে। বলেন, সরকার ভূমিসেবাকে আরো কার্যকর এবং হাতের নাগালে করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এরসুফল পাবে সাধারণ মানুষ।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo