• সমগ্র বাংলা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে একজন নিহত হয়েছে। তিনি’টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ  ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ নামে এক রোহিঙ্গা  নিহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে এপিবিএন  পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে সশস্ত্র সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা হাসান নামে ওই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন,পরবর্তী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo