• সমগ্র বাংলা

পাবনায় মাঠে কাজ করতে গিয়ে আলাদা বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে ঝড় বৃষ্টির মধ্যে আলাদা বজ্রাঘাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশির বিল ও মুলগ্রাম ইউনিয়নের মহেশপুর মাঠে পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের মৃত আব্দুল ফারাজীর ছেলে  তোরাপ ফারাজী (৫৫) ও মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে রব্বান আলী (৬০)।

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক জানান, কৃষক তোরাপ ফারাজী ডিকশির বিলে কৃষিকাজ করছিলেন। বিকেল চারটার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি বজ্রাঘাতে মারা যান।

অন্যদিকে চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা জানান, কৃষক রব্বান আলী এদিন সকাল ১১টার দিকে মহেশপুর গ্রামের বিলে পাটের জমিতে আগাছা পরিস্কার করতে যান। এরপর দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হয়। এ সময় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo