• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পের চীন সফর নিয়ে যা ভাবছে ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর নিয়ে ইরানে কোনো উদ্বেগের লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরানে এই সফরটিকে একটি সাধারণ দ্বিপাক্ষিক বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ইরান ও চীনের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ বা সফর ইরান-চীন সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারবে না। 

তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার এই সম্পর্ক অত্যন্ত শক্তিশালী, কৌশলগত এবং স্বাধীন। দীর্ঘদিনের অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই বন্ধন বাইরের কোনো শক্তির হস্তক্ষেপে নড়বড়ে হওয়ার নয়।

উল্লেখ্য, ২০২০ সালে ইরান ও চীন একটি ২৫ বছর মেয়াদী দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে গভীর অংশীদারিত্ব বিদ্যমান। ফলে বেইজিংয়ের মাটিতে ট্রাম্পের উপস্থিতিকে তেহরান তাদের দীর্ঘমেয়াদী ও কৌশলগত সম্পর্কের পথে কোনো বাধা হিসেবে দেখছে না।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo