• আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু গ্রেফতার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নতুন রাজ্য সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস (টিএমই) নেতা সুজিত বসু।

‎সোমবার (১১ মে) নিয়োগ দুর্নীতি মামলায় জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারের পর সুজিত বসুকে সল্টলেকের দফতরে স্থানীয় সময় সকাল ১১টা থেকে দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার সকালে তাকে বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়।

‎এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে দমকলমন্ত্রী ও বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক ছিলেন সুজিত বসু। এবারের নির্বাচনে বিধাননগর আসনে পরাজিত হন প্রতাপশালী এই নেতা। দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালীন তার তার বিরুদ্ধে পৌরসভায় কর্মী নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে।

‎এর আগে, গত ১ মে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। তবে ভোট চলাকালীন সময়ে বার বার তাকে ডাকা হলেও তিনি এড়িয়ে গিয়েছিলেন।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo